বৃদ্ধ বয়সে কার সাথে, সময় কাটাব, এত রাশি রাশি টাকা আর ব্যাঙ্ক ব্যালেন্স দিয়ে কি সুখ কেনা যাবে? শুধু বিলাসিতাই হবে। চোখের ভারী চশমার লেন্সটাও আর কাজ করবে না, একসময় চোখ ঝাপসা হয়ে যাবে। আমি নরম বিছানায় ঘুমাতে যাব ঠিকই, কিন্তু ঘুম আসবে না। হাঁতে দামী ব্রান্ডের মোবাইল থাকবে ঠিকই কিন্তু দূরে কোথাও ঘুরতে গেলে, সেলফি তোলার মত পাশে কেউ থাকবে না, এসি লাগানো রুমে থাকব ঠিকই কিন্তু, শান্তি আমি পাবনা। আর যাকে আমি বিয়ে করতে চাইছি, অ্যানা, সে তো বিদেশী, তাদের কি কোনো ঠিক-ঠিকানা আছে, আজ এই স্বামী তো কাল সেই স্বামী।  

আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পাড়ব না। না আমি আর ইজরায়েলে ফিরে যাব না, বিয়েও করব না, বাকি জীবনটা সেই আমার ইউনিভার্সিটি প্রেমিকার স্মৃতি নিয়েই কাটিয়ে দিব। এক জীবন্ত লাশের মতোই আমার জীবন হতে থাকে। হাঁ ঈশ্বর আমার জন্য নরকেও যে কোনো স্থান নেই।


 বুঝলে বন্ধুরা, যখন সময় থাকে তখন আমরা ইগ্নোর করতেই বেশি ভালোবাসি, কিন্তু যখন সময় চলে যায় তখন আর কিছুই করার থাকে না। ভালো থেকো বন্ধু।

কলমেঃ হাসান